অধ্যক্ষের বাণী
সৃষ্টির অমোঘ নিয়মানুসারে আদিকাল থেকে মানুষ প্রকৃতি থেকে শিক্ষা গ্রহণ করে থাকে। মানব জীবনের মূল্যবান সম্পদ হচ্ছে শিক্ষা। একটি জাতিকে দক্ষ হিসেবে গড়ে তুলতে হলে শিক্ষা গ্রহণ করা অপরিহার্য। শিক্ষা মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে সুনাগরিক তৈরি করে। তাই এই শিক্ষার আলো ছড়াতে অত্র অঞ্চলের বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক এবং এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় ১৯৬৪ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় বানেশ্বর কলেজ। পুঠিয়া উপজেলার অন্তর্গত বানেশ্বর বৃহত্তর রাজশাহী জেলা তথা উত্তরবঙ্গের একটি অন্যতম বাণিজ্যকেন্দ্র। বানেশ্বর বাজারের নামানুসারে “বানেশ্বর কলেজ” নামকরণ করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আদেশবলে ২০১৮ সালের ২৫ আগস্ট কলেজটি জাতীয়করণ হয়। অত্র কলেজের শিক্ষকবৃন্দ জাতি বিনির্মাণে নিরলস ভূমিকা পালন করছেন। অত্র প্রতিষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক (পাস) এবং পাঁচটি বিষয়ে স্নাতক (সম্মান) শ্রেণীতে পাঠদান করা হয়। এছাড়াও প্রতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষাসহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালেয়র ভর্তি পরীক্ষায় বানেশ্বর সরকারি কলেজের ছাত্র-ছাত্রীবৃন্দ কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছে। এছাড়াও শিক্ষকবৃন্দ পেশাগত দক্ষতা উন্নয়নে আইসিটি এবং শিক্ষা ব্যবস্থাপনাসহ বহুবিধ প্রশিক্ষণ গ্রহণ করছেন।
ভালো ফলাফল লাভের পাশাপাশি শিক্ষার্থীদের জ্ঞান, সকল শাখায় দক্ষতার সাথে বিচরণ, ক্রীড়া ও সংস্কৃতিক তৎপরতা, অভ্যন্তরীণ শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতার জন্য কলেজ ক্যাম্পাস আজ মেধাবী শিক্ষার্থীদের পথচারণায় মুখরিত।
এলাকাবাসী এবং অভিভাবকদের সার্বিক সহযোগিতা এবং আন্তরিকতার মাধ্যমে এই শিক্ষালয়টি হয়ে উঠবে একুশ শতকের এমন এক আদর্শ ও আলোকিত শিক্ষা প্রতিষ্ঠান যেখানে শিক্ষার্থী পূর্ণ নিরাপত্তা, মাদকমুক্ত এবং শিক্ষাবান্ধব পরিবেশে নিজেদের একজন সুনাগরিক হিসেবে গড়ে তুলবে। বানেশ্বর সরকারি কলেজ একটি আদর্শ ও দেশসেরা প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে এই অঙ্গীকার আমাদের। এইজন্য সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি। আগামী প্রজন্মকে সুশিক্ষায় এবং একুশ শতকের সুদক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ় প্রত্যয়ী।
অধ্যক্ষ
প্রফেসর ড. মোঃ শওকত আলী
বানেশ্বর সরকারি কলেজ, পুঠিয়া, রাজশাহী।








