১৯৬৪ সালে বানেশ্বর কলেজটি প্রতিষ্ঠা করেন অত্র অঞ্চলের কয়েকজন বিশিষ্ট সামজসেবক এবং শিক্ষানুরাগী । পুঠিয়া উপজেলার অন্তর্গত বানেশ্বর, বৃহত্তর রাজশাহী জেলা তথা উত্তরবঙ্গের একটি অন্যতম বাণিজ্য কেন্দ্র । বানেশ্বর বাজারের নামানুসারে কলেজটির নামকরণ করা হয় “বানেশ্বর কলেজ” । ২০১৮ সালের ২৫ আগস্ট কলেজটি জাতীয়করণ করা হয়। বানেশ্বর সরকারি কলেজ রাজশাহী-ঢাকা মহাসড়ক সংলগ্ন একটি প্লটে ৫.৯৮ একর নিজস্ব জমির উপর মনোরম পরিবেশে প্রতিষ্ঠিত।








